রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি তে চুরি তদন্তে পুলিশ - The News Lion

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি তে চুরি তদন্তে পুলিশ

 


দি নিউজ লায়নঃ    পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা রামপুর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপিতে চুরির ঘটনা ঘটে। রবিবার সকালে রামপুর এলাকার বাসিন্দা সিএসপির দায়িত্বে থাকা মদন মাইতির স্ত্রী শ্যামলী মাইতি প্রথমে বিষয়টি দেখতে পায়। জানালার রড কেটে ভিতরে ঢুকে সিএসপি তে দুস্কৃতিরা চুরি করেছে বলে জানা যায় ।


মদন মাইতি বলেন সিএসপির মাধ্যমে এলাকার প্রায় দুই হাজার গ্রাহক লেনদেন করে। লকারে বহু টাকা পাবে বলে তারা আশা করেছিল। কিন্তু লকারে থাকা ছয় হাজার টাকা দুষ্কৃতীরা  লকার ভেঙে চুরি করে নিয়ে যায় এবং সমস্ত জিনিস লন্ডভন্ড করে দিয়ে যায় ।


খবর  পেয়ে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর দাসপুর থানার গৌরা শাখার ম্যানেজার সুব্রত কুমার সিনহা রবিবার সকালে ঘটনাস্থলে যায়। তিনি ঘটনাস্থলে গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখেন। সেই সঙ্গে মদন মাইতি দাসপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ জানায় । অভিযোগ পাওয়ার পর দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.